জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে...রাজেউন)। তার নাম মোস্তফা সারওয়ার পল্লব (৪৫)।
শনিবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, রোববার বাদ জোহর নামাজে জানাযা শেষে নীলফামারী পৌরসভার প্রধান কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
যুবদল নেতা সারওয়ার পল্লব মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তান রেখে গেছেন। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজে শিক্ষকতা করতেন তিনি।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





