বাংলাদেশ পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টরের জন্য প্রণীত হাইজিন প্রসারের জাতীয় কৌশল পত্র ২০১২ বাস্তবায়নে মাধ্যমিক স্তরের শিক্ষকদের এক দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার এসকেএস গাইবান্ধা রাধাকৃষ্ণপুর সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন ওয়াটার এইড এর প্রেগ্রাম অফিসার মোকছেদুল আলম, শিবানী চক্রবর্ত্তি, এসকেএস এর ডিজেষ্টার ও এ্যাডভোকেসী সমন্বয়কারী ইসমাইল হোসেন, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম, মন্দুয়ার মতিয়ননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান ও ড. আর এ গণি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আ. রউফ মন্ডল প্রমুখ।

জেডআই