নীলফামারীতে শত বোতল ফেনসিডিলসহ সোহেল (৩২) নামের এক যুবককে আটক করেছে নীলফামারী র‌্যাব-১৩।

শনিবার রাতে জেলার সৈয়দপুর উপজেলা শহরের রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সোহেল সৈয়দপুর পৌর শহরের ইসলামবাগ মহল্লার জোবায়েরের ছেলে।

র‌্যাব-১৩ (সিপিসি-২) এর সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, পার্বতীপুর থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনে ফেনসিডিল নিয়ে আসছিল সেই যুবক। গোপন সংবাদের ভিক্তিতে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় শত বোতল ফেন্সিডিলসহ সোহেলকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে সৈয়দপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এমই