কক্সবাজার থেকে অপহৃত শিশু আজিজকে মঙ্গলবার রাতে ঢাকার কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, বেলা ১১টায় র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া থেকে গত ২৮ জানুয়ারি তিন বছরের শিশু আজিজ অপহৃত হয়।

কেএইচ