রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবুল কালাম ইসা (৫০) নামে বিমানবন্দরের সিভিল এভিয়েশনে কর্মরত এক ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে ডিউটি শেষ করে তার বাসা বাউনিয়াতে যাওয়ার সময় উত্তরার বাউনিয়া বেড়িবাঁধ সংলগ্ন দলিপাড়া রোড়ে ছিনতাইকারীরা তার মাথা ও হাতে ছুরিকাঘাত করে।এসময় ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি
সোমবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে আহত আবুল কালামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে তার ছেলে শাওন।
শাওন জানান, তার বাবা শাহজালাল বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশনে চাকরি করেন।
রাত ৩টার দিকে রিকশায় করে বাসায় ফেরার পথে উত্তরার বেড়ি বাঁধ সংলগ্ন দলিপাড়া রোডে ২/৩ জন ছিনতাইকারী রিকশাটি থামানোর জন্য সিগন্যাল দেয়। রিকশাচালক রিকশা না থামিয়ে যেতে চাইলে ছিনতাইকারীরা তার মাথা ও হাতে
ছুরিকাঘাত করে। এ সময় তিনি চিৎকার দিলে কোনো কিছু না নিয়েই চলে যায় ছিনতাইকারীরা।
রিকশাচালক বাসায় নিয়ে গেলে শাওন তার বাবাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। আবুল কালাম বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইআর





