রাজধানীর ক্যান্টনমেন্ট দামালকোর্ট এলাকায় নির্মাণাধীন নয়তলা ভবন থেকে পড়ে লুৎফুর রহমান (৩০) নামে এক রড মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত লুৎফুর রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের মংলু মিয়ার ছেলে।

লুৎফুর রহমানের সহকর্মী চান মিয়া জানান, নির্মাণাধীন ওই ভবনে কাজ করার সময় সকাল ৮টার দিকে লুৎফুর রহমান সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনে।

কেএইচ