বাঁধ ভেঙ্গে বন্যায় ফসলহারা কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয় সুনামগঞ্জ সমিতির উদ্যোগে ।
মানববন্ধনে সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মন্জু ও সাধারন সম্পাদক ডাঃ মোঃ আবুল কালাম চৌধুরী বলেন, বাঁধ ভেঙ্গে সুনামগগঞ্জ থেকে নেত্রকোনা-কিশোরগঞ্জ পর্যন্ত বিস্তৃত হাওড়ের ধান তলিয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা অসহায় হয়ে পড়েছে। বক্তারা আরো বলেন ফেব্রুয়ারির মধ্যে যে সকল হাওড় অঞ্চলের ‘বাঁধ’ সংস্কারের কাজ শেষ হওয়ার কথা তা পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে সময়মতো শেষ হয় নাই। যার কারণে লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল তলিয়ে গিয়ে হাওড় অঞ্চলের কৃষকেরা আজ সর্বশান্ত।
অবিলম্বে বন্যায় ফসলহারা কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ, সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করা, কৃষকদের সুদমুক্ত ঋণ প্রদান এবং বাঁধ সংস্কার কাজ সম্পন্ন করতে গিয়ে গাফিলতির জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ডের কমকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মেহেদী হাসান





