ঢাকা চট্রগ্রাম রোডে জাঙ্গাল মৌজায় লাঙ্গলবন্দ এলাকায় (কামতাল) টোটাল ফ্যাশন গার্মেন্টস মালিক হাসিবউদ্দিনের বিরুদ্ধে রাতের অন্ধকারে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

রাজধানীর ২০৪ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরনী ৮৯ বিজয়নগর এলাকার মৃতঃ মীর জালালউদ্দিনের ছেলে মীর ফখরুল ইসলাম লাঙ্গলবন্দ এলাকার (কামতাল) ধামগড় ইউনিয়নে কিছু জমি ক্রয় করে ৩০/৩২ বছর যাবৎ ভোগদখল করে আসছেন।

সূত্র জানায়, জমির কিছু অংশ বালি ভরাট করার পর পূর্ব সীমানায় টোটাল ফ্যাশনের মালিক হাসিবউদ্দিন মিয়া ও তার বড় ভাই জালালউদ্দিন মিয়া গত ১৯ ফেব্রুয়ারি তারিখে রাতের অন্ধকারে মীর ফখরুল ইসলামের ক্রয়কৃত জমি ৭/৮ বিঘা অবৈধভাবে দখল করে ডেড়া দেন।  

২১ তারিখের দৈনিক পত্রিকায় এই বিষয়ে রিপোর্ট প্রকাশিত হলে টোটাল ফ্যাশনের মালিক হাসিবউদ্দিন মিয়া স্থানীয় চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট বিষয়টি সমাধানের অনুরোধ করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্যোগে শান্তিপূর্ন আইনশৃংখলা রক্ষার জন্য কামতাল পুলিশ ফাড়িতে মীর ফখরুল ইসলাম সহ আলোচনায় বসলে টোটাল ফ্যাশনের মালিক হাসিবউদ্দিন মিয়া তার ভুল স্বীকার করে নিজ দ্বায়িত্বে ঐ দিনই মীর ফখরুল ইসলামের জমি থেকে ডেড়া সরিয়ে নেন।

পরবর্তীতে আরও জানা যায়, হাসিবউদ্দিন মিয়া ও বড় ভাই জালালউদ্দিন মিয়া একইভাবে আশ পাশের জমি সহ মসজিদ ও কবরস্থানের জমি ওই কোম্পানির জমির দালাল শরফউদ্দিন শপ্পার সহায়তায় নিজের নামে দলিল করেছিল।

গত ২৭ ফেব্রুয়ারিতে হাসিবউদ্দিন মিয়া বন্দর সাব-রেজিষ্ট্রার অফিসে উপস্থিত হয়ে মসজিদ ও কবরস্থানের জাল দলিলটি বাতিল করে মসজিদ ও কবরস্থানের নামে নতুন দলিল করে দেন যার সত্যতা বন্দর সাব-রেজিষ্ট্রার কনা রানী দাস স্বীকার করেন।

মীর ফখরুল ইসলামের জমি থেকে ডেড়া সরিয়ে নেওয়ার বিষয়ে এলাকায় জানা জানি হলে সাধারন জনতা জমির দালাল শরফউদ্দিন শপ্পার উপর চড়াও হয়ে মারধর করে পুলিশের হাতে সর্পদ করে।

পরেধামগড় ইউনিয়নের চেয়ারম্যানমাসুম আহম্মেদের সহায়তায় কামতাল পুলিশ ফাড়ি হতে ছাড়িয়ে নেয়।এই ব্যাপারে কামতাল পুলিশ ফাড়িতে যোগাযোগ করলে ফাড়ি কর্মকর্তা এর সত্যতা স্বীকার করেন।

টোটাল ফ্যাশনের মালিক হাসিবউদ্দিন মিয়া ও তার বড় ভাই জালালউদ্দিন মিয়া কামতাল এলাকার জমির দালাল শরফউদ্দিন শপ্পার সহায়তায় এলাকায় বিভিন্ন লোকের জমির জাল দলিল করে দীর্ঘ দিন যাবৎ সাধারণ লোকজনকে জিম্মি করে রেখেছিল তা লোক চোখে পরিস্কার হয়েছে বলে এলাকার লোকজন মন্ত্যব্য করেন এবং অসৎ ব্যবসায়ী ও অবৈধ দখলদারের বিচার দাবী করেন।

এলাকার লোকের জানান, হাসিবউদ্দিন মিয়ার ছোট ভাই তারেক জিয়ার ড্যান্ডি ডাইং এর চাকুরী করা অবস্থায় এলাকায় টোটাল ফ্যাশন নামে ফ্যাক্টরী বানাতে থাকে।  জমির দালাল শরফউদ্দিন শপ্পার সহায়তায় এইসব জাল দলিল ও অবৈধ দখলদারের কাজ করে সাধারণ জনগনকে ভয়ভীতি দেখিয়ে রাখে।যাতে ফলেকেউ মুখ খুলতে পারত না।

এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন ও হাসিবের অবৈধ জমি দখল ও জমির দালাল শরফউদ্দিন শপ্পার বিরুদ্ধে কেস নথিভুক্ত করা হয়েছে বলে জানান।

এমবি