ঝিনাইদহের কালীগঞ্জে হাজী রফি উদ্দিন এ্যান্ড সন্স ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠানে সেভেন রিংস সিমেন্ট কোম্পানীর উদ্যোগে এলাকার গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবাব সকালে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুন শিং সিমেন্ট মিলস্ এর জেনারেল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভেন রিংস সিমেন্ট কোম্পানীর ঝিনাইদহ জেলার পরিবেশক ও কালীগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান হাজী রফি উদ্দিন এ্যান্ড সন্সের সত্বাধিকারী মোঃ রাশিদুল হাসান রুলু, সেভেন রিংস সিমেন্টের ঝিনাইদহ জেলা এরিয়া সেলস্ ম্যানেজার মোঃ মাহাবুবুল হক, ঝিনাইদহ জেলা টেরিটরি সেলস্ অফিসার মোঃ ঈমাম মেহেদী প্রমূখ।
হাবিব/এমএনজে





