নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে শুক্রবার পৃথকভাবে কর্মসূচি পালন করবে সিলেট জেলা বিএনপি এবং বিশ্বনাথ উপজেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ, দোয়া ও মিছিল।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল গফফার জানান, শুক্রবার বাদ জুমআ দরগাহ শরীফে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাদ আছর জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান জানান, শুক্রবার বিকেলে বিশ্বনাথে ইলিয়াসের জন্য দোয়া-মিলাদ মাহফিল ছাড়াও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এআর





