পাবনা সদর উপজেলায় ভ্যানকে ট্রলির চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এঘটনায় ভ্যান চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর বাঙ্গাবাড়িয়ায় এ ঘটনা ঘটে।

নিহত মা রিনি খাতুন (৩৫) ও মেয়ে বর্ষা (৭) এবং আহত বাবা আকবর আলী উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পাবনা সদর থানার ওসি উবাইদুল হক জানান, ভ্যান চালক আকবর আলী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ভ্যান চালিয়ে বাজারে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় আকবর আলীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।