গাইবান্ধার সাদুল্যাপুরে ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতাকৃতরা হলো, ওই গ্রামের মোজাহার আলীর পুত্র লাইজু মিয়া (৩২), তাজু মিয়া (২৮) ও রাজু মিয়া (২৬)।
মঙ্গলবার রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রাম থেকে তাদেরকে আটক করেন।
পুলিশ জানায়, গ্রেফতাকৃতরা মারামারি সংক্রান্ত জিআর মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করে বুধবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসএইচ





