বগুড়ার গোকুল এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উত্তরণ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তবে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, বাসটি তেল নেওয়ার জন্য পাম্পের দিকে যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ্য করে ইটপাকেটল ছুড়ে গতিরোধ করে। পরে কয়েকজন দুর্বৃত্ত এসে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
জেএ





