পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকায় একটি গির্জার নৈশপ্রহরীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার ভোররাত ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নৈশপ্রহরীর নাম গিলবার্ট ডি’ কস্তা (৩৫)। তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব বলেন, আজ ভোররাতে গির্জার সামনে দায়িত্ব পালন করছিলেন নৈশপ্রহরী গিলবার্ট। এ সময় তিন থেকে চার দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে আহত করে। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে গিলবার্টকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি আরো বলেন, এটি জঙ্গিদের কাজ কি না, তা এখনো নিশ্চিত নয়।
এমই





