রাজধানী ঢাকার ইস্কাটন এলাকায় ৫৯ লাখ টাকাসহ এক ছিনতাইকারীকে আটক করেছ পুলিশ। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়া জানান, রাত সাড়ে ৪টার দিকে রমনা থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখার ও এসআই মনির জনকণ্ঠ ভবনের উল্টো দিকে দায়িত্ব পালন করছিলেন।

এ সময় তাঁরা ৩ ছিনতাইকারীকে ছিনতাই করতে দেখে ধাওয়া দেন। এ ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলিতে এসআই মনির ও এক ছিনতাইকারী আহত হন। বাকি ২ ছিনতাইকারী পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারী আহত লিটনের কাছ থেকে ৫৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ