রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার মোহাম্মদ আলী জানান, শেরেবাংলা নগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এএইচ





