কথায় বলে চোরের দশ দিন মালিকের একদিন । দীর্ঘ দিন যাবত বান্দরবান মাছ বাজার সহ সদর এলাকার দোকানগুলোতে প্রায়ই সময় দিনে দুপুরে চুরি হওয়ার ঘটনা ঘটে থাকে।
কিন্তু চোর চক্রের কাউকে ধরা সম্ভব হচ্ছিল না। আজ সকালে বান্দরবান মাছ বাজারে এই রকম ঘটনা ঘটার সময় হাতে নাতে ধরা পড়ল চোর । বান্দরবান মাছ ব্যাবসায়ী পুতু মিঞা (৩৮) থেকে নগত ৭০ হাজার টাকা চুরি করার সময় রবিউল (২০) এবং তার সাথে জড়িত থাকায় ইফন (১৭) নামে দুজনকে হাতে নাতে ধরে ফেলে সাধারণ জনগণ। পরে তারা চোরকে মারধর করে পুলিশের কাছে সোপার্দ করে ।
রিমন পালিত/জেড





