মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুল কুদ্দুসু মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই ঘটনায় আহত আক্কেল মোল্লা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীরামপুর গ্রামের তালেব মেম্বর ও আরজু মোল্লার সমর্থকদের সঙ্গে একই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমানের সমর্থকদের বিরোধ রয়েছে। এর জের ধরে শুক্রবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুল কুদ্দুস ও তিনি (আক্কেল) আহত হন। এসময় পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদের দু’জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবাশিষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ