খাগড়াছড়ির মানিকছড়িতে বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. আয়ুব আলী (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার বড়বিল সড়কে পাঞ্জারাম পাড়া মসজিদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়ুব আলী বড়বিল এলাকার মৃত আবদুল ছাদেকের ছেলে।
স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার বড়বিল থেকে বালুভর্তি ট্রাক্টর মানিকছড়ি আসছিল। আইয়ুব আলী তার বাড়ি বড়বিল যাচ্ছিলেন, পথে পাঞ্জারাম পাড়া মসজিদের মোড়ে পৌঁছালে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুত্ব আহত অবস্থায় আইয়ুব আলীকে স্থানীয়রা উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, লাশের সুরতহালের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এবিএস





