রাজধানীর মিরপুরে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে মিরপুর-১০ নম্বর সি ব্লকে রাব্বানী হোটেলের গলি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানায়েছে মিরপুর থানার এসআই মো. রাশিদুল ইসলাম।

তিনি জানান, আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণীর পরিচয় জানা যায়নি। তার পরণে বেগুনি রঙের সালোয়ার ও সাদা রঙের কামিজ ছিল।

এসআই রাশিদুল জানান, ভোরে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ