ফেনীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন। গত রাতে এ ঘটনা ঘটে। জানা যায় নিহত ছাত্রলীগ কর্মী ফেনী শহরের জয়নাল হাজারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। শাকিল (১৮) কে চট্টগ্রাম নেয়ার পথে তিনি মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এসএসকে সড়কের জহিরিয়া মসজিদ থেকে মাগরিব নামাজ শেষে করে বের হয়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
তাকে দ্রুত ফেনী আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়।
শাকিল চৌদ্দগ্রামের গুনবতী এলাকার হুমায়ুন কবীরের ছেলে। মাসুম/এএস





