তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলাটিম।

মঙ্গলবার দুপুর ২ টা ১০ মিনিটে একটি চিঠিতে এ হুমকি দেয় নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনটি।

শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই ঘটনায় ঢাবি'র প্রক্টর আমজাদ আলী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এর আগে গতমাসেও ঢাবি উপাচার্যসহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয় আনসারুল্লাহ বাংলাটিম।

কেএইচ