রাজশাহীর পবা উপজেলার চর মাঝাড়দিয়াড় সীমান্তে বিএসএফের গুলিতে রনি খালাসি (২৮) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। তিনি চর মাঝাড়দিয়াড় গ্রামের মৃত আবুল খালাসির ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাত ২টার দিকে রনি মাঝাড়দিয়াড় সীমান্ত দিয়ে ভারতে ফেনসিডিল আনতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তিনি গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসেন। পরে ভোর ৪টার দিকে বাড়িতে তিনি মারা যান।

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে রনি বিএসএফের গুলিতেই নিহত হয়েছেন কি না, তা আমরা নিশ্চিত না। ভারতের সীমান্ত থেকে রনির বাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার। এমনও হতে পারে, প্রতিপক্ষ তাকে গুলি করে বিএসএফের ওপর দায় চাপাচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এমই