পাবনার সাঁথিয়া উপজেলার মোবারকপুর গ্যাসক্ষেত্রে ২২ আগস্ট শুক্রবার নতুন গ্যাসকূপ খনন শুরু করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানিবাপেক্স।উপজেলার খেতুপাড়া ইউনিয়নের মোবারকপুরে গ্যাসক্ষেত্রটি অবস্থিত।
বেলা ১১টার দিকে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর এই কূপ খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কূপ খননে বাপেক্সের সবচেয়ে নতুন ধরনের খননযন্ত্র (রিগ) বিজয়-১২ ব্যবহার করা হচ্ছে। দেশে এর আগে এ ধরনের ভূ-কাঠামোয় কূপ খননের কাজ করা হয়নি।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ





