বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের বাড়ির সামনে গায়ে আগুন দিয়েছে এক প্রেমিকা।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে গাজীপুর জেলার সদর থানার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মেয়েটি পোশাক শ্রমিক। তাকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক জানান, মেয়েটির শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কজনক।
ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা বাদল। তিনি জানান, রাত সাড়ে নয়টার সময় ওই এলাকায় মেয়েটি আগুনে জ্বলতে থাকে। আমি তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে ঢামেকে নিয়ে যাই।
মেয়েটির বরাত দিয়ে বাদল আরও জানান, স্থানীয় মনির নামে একটি ছেলের সঙ্গে প্রেম করতো মেয়েটি। মনির বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারিরীক সম্পর্ক করে। পরে বিয়ের করতে অস্বীকার করে। এ জন্যই মেয়েটি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, হাসপাতাল থেকে সংবাদ পেয়েছি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





