স্থানীয় সূত্রে জানা গেছে, সুমিতের বিয়ে ঠিক হয়েছিল। গত বুধবার (২১ অক্টোবর) বিয়েসংক্রান্ত এফিডেভিট সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আগামী শুক্রবার (২৩ অক্টোবর) তাঁর স্ত্রীকে বাড়িতে আনার কথা ছিল।
সুমিত দক্ষিণ সালন্দর এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে।
স্থানীয়দের দাবি, স্ত্রীকে বাড়িতে আনার বিষয়ে পরিবারের সম্মতি না পাওয়াকে কেন্দ্র করে সুমিতের সঙ্গে পরিবারের বিরোধ তৈরি হয়। এর জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন কেউ কেউ। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুমিতকে দেখতে পাওয়া যায়।
তবে বিয়ের বিষয়টি কিংবা পারিবারিক বিরোধের সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের বক্তব্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে।
এস
















