রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৫ জন এবং ১৪ জনের করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া ২ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।
আজ (১০ আগস্ট) মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে রাজশাহীর ১০ জন, পাবনার ৪ জন, নওগাঁর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নাটোরের ১ জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৮০ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৪৬টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ আসে। এক্ষেত্রে জেলায় শনাক্ত হার ২৩ দশমিক ১০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮৬টি নমুনায় ১০ জনের পজিটিভ এসেছে। শনাক্ত হার ১১ দশমিক ৬৩ শতাংশ।
এমবি





