অস্ত্র ও মাদকসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর টিকাটুলিতে তার কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওয়ারী থানায় একটি চাঁদাবাজির মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে.কর্নেল শাফিউল্লাহ বুলবুল এই তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল জানান, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হয়েছে। চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে তার কার্যালয়ে অভিযান চালানো হয়।

এএস