করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৯ ও ৭ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৩১০ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫০৪ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫২৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ।
শুক্রবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৮২টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৩৯৯টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ২২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, মৃত ২৬ জনের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ৬, খুলনায় ৪, খুলনায় ১০, সিলেটে একজন, রংপুরে একজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন রয়েছেন।
এমবি





