ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বুন্দুকযুদ্ধে বশির মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সড়াইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ধরন্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম বশির মিয়ার বাড়ি নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামে।

সরাইল থানার ওসি ওসি আরশাদ জানান,  ভোর ৩টার দিকে ডাকাতির জন্য ঘটনাস্থলে ওঁৎ পেতে ডাকাতদল পুলিশের টহল গাড়ি লক্ষ্য গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ডাকাত বশিরের লাশ পরে থাকতে দেখে তা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আরশাদ।

ওই বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান আলী আরশাদ। আহত তিন পুলিশ হলেন- সরাইল থানার এসআই আবদুল আলীম, কনস্টেবল মেহেদী হাসান ও রবিউল।

এমএ