শিক্ষকদের আন্দোলন ছেড়ে কর্মস্থলে ফেরার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর তাহলেই পদ ও বেতন নিয়ে তৈরি জটিলতার অবসান হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী আন্দোলনের মাধ্যমে উত্তেজনা না ছড়িয়ে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ারও আহবান জানান। মন্ত্রী বলেন, ‘উত্তেজনা না ছড়িয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যান। আপনাদের দাবি-দাওয়া শিগগির মেনে নেয়া হবে। এজন্য সরকার কাজ করছে।’
তিনি বলেন, ‘সরকার শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে কাজ করছে। দ্রুত বেতন কাঠামো পর্যালোচনার স্থায়ী কমিটি গঠন করা হবে।’
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পর থেকেই বেতন কাঠামো পুনর্গঠন, পদ মর্যাদা নিশ্চিতকরণ ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এআই
জাতীয়
'উত্তেজনা না ছড়িয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যান'
শিক্ষকদের আন্দোলন ছেড়ে কর্মস্থলে ফেরার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।





