পাবনা শহরের আটুয়া খাঁ পাড়া থেকে নুর হোসেন লিয়ন (২১) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

আটক লিয়ন পাবনা পৌর এলাকার আটুয়া খাঁ পাড়ার তোজাম্মেল হোসেনের ছেলে। শনিবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

সদর থানা পুলিশের এসআই মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আটুয়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি তার কাছ থেকে পিস্তলের ৬ রাউন্ড গুলি, ২টি তাজা ককটেল, ১টি চাপাতি ও জামায়াত শিবিরের দলীয় প্রচারপত্র উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, লিয়নের বিরুদ্ধে অস্ত্র ও নাশকতার মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

এএইচ