রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মঙ্গলবার ভোরে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার এসআই আলাউদ্দিন জানান, ভোরে খিলগাঁও জোড়া পুকুর মাঠ থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এআর





