বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য ।ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে ১০ জন ব্যবসায়ীকে নিয়ম বর্হিভুত ভাবে সিরিয়াল ব্রেক করে রপ্তানী সুবিধা দেয়ার প্রতিবাদে গত দু’দিন ধরে দুদেশের মধ্যে আমদানী রপ্তানী বানিজ্য বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র জানান,পেট্রাপোল কাষ্টম কর্তৃপক্ষ বন্দরের ১০ জন প্রথম সারির ব্যবসায়ীকে নিয়ম বর্হিভুত ভাবে সিরিয়াল ব্রেক করে রপ্তানী সুবিধা দেয়ার প্রতিবাদে গত দু’দিন ধরে দুদেশের মধ্যে আমদানী রপ্তানী বানিজ্য বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। সকল ব্যবসায়ীকে সমান সুবিধা না দেয়া পর্যন্ত আমদানী রপ্তানী বন্ধ থাকবে।
বেনাপোল চেকপোষ্ট কাষ্টম’র সহকারী কমিশনার আলী রেজা হায়দার জানান, ভারতের পেট্রাপোল বন্দরে কাস্টমসও ব্যবসায়ীদের মধ্যে দন্দের জের ধরে দু’দেশের মধ্যে আমদানী রপ্তানী বন্ধ রয়েছে। আমদানী রপ্তানী বন্ধ থাকার কারনে পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে কয়েক হাজার পন্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাচা মাল।তবে দুদেশের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
নাছির / মাহমুদ





