লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎতের তারে জড়িয়ে বিপ্লব হোসেন নামে (১৫) এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (০১ জুলাই) বিকেলে বুড়িমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঠাকুর পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব হোসেন ওই এলাকার ফরিদুল ইসলামের পূত্র ও বুড়িমারী হাশর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র বলে জানা গেছে।
বুড়িমারী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, নিজের বাড়িতে বিদ্যুৎতের লাইনের কাজ করতে গিয়ে মেইন লাইনের স্পর্শে বিপ্লব হোসেনের মৃত্যু হয়েছে।
এমই





