গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় পলাশবাড়ী থানায় সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি,
গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য অপরাধমূলক মামলায় বিএনপির কর্মীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। তবে তাদেরপরিচয় জানাতে পারেননি তিনি।
গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, জেলায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
এআর





