চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায়এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেন জানান, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান পথচারি মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঢাকা, সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর