ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহি পরিষদ নির্বচনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুন্ন রেখে মুক্তিযুদ্বের চেতনায় গণতন্ত্র পুনরুদ্বারে প্রতিশ্রতিবদ্ধ বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জামায়ত-বিএনপি সমর্থীত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

সভাপতি পদে প্রফেসর ড. এমতাজ হোসেন ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে প্রফেসর শহীদ মোহাম্মদ রেজওয়ান, যুগ্ম সম্পাদক পদে প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান এবং কোষাদক্ষ পদে প্রফেসর ড. মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়াও ১৫ সদস্য বিশিষ্ট কমিটির বাকি ১০ টি পদেও বিএনপি-জামায়াত সমর্থিত প্যালের প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হয়েছেন।

রোববার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদন্দিতা করেছে। ৩৫৯ জনের মধ্যে ৩১৫ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত আটটার সময় প্রধান নির্বাচন কমিশন এ ফল ঘোষনা করেন। এদিকে নতুন কমিটিকে তাৎক্ষণীক স্বাগত জানিয়েছে পুরাতন কমিটির সদস্যরা।

এমএম