মেহেরপুরে মাদক সেবন করার অপরাধে ১২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুর শহরের গোলাম হোসেনের ছেলে জিয়ারুল, মোহনের ছেলে ইমরান, ইউসুফের ছেলে জুয়েল, ইসলামের ছেলে কিরন, শহিদুলের ছেলে জাকিরুল, রজব আলীর ছেলে লিখন, শাহাজুলের ছেলে ফয়সাল, ইবাদতের ছেলে সজল, খোকার ছেলে আরিফ, মোসার ছেলে ইউনুস, আমীর আলীর ছেলে আজিজুল ও শেখপাড়ার রবিউলের ছেলে জামিল।

মেহেরপুর গোয়েন্দা পুলিশের এসআই আখতারুজ্জামান জানান, মঙ্গলবার রাতে তার নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ শহরের ঈদগাহপাড়ার একটি বাড়ির ছাদে গাঁজা সেবন করার সময় তাদের আটক করে। বুধবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ