রাপত্তা প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মহা. শফিকুল ইসলাম বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নিরাপত্তা ঝুঁকি নেই।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, গত একমাস ধরে ঢাকায় নিরবিচ্ছিন্নভাবে নির্বাচনি প্রচারণা চলছে। এক-দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি। এক মাসের প্রস্তুতিতে সাধারণ মানুষের বার্তা পাওয়ার কথা যে নির্বাচন আনন্দমুখর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

প্রত্যাশা করছি যেসব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের প্রার্থীরা যদি সুষ্ঠু পরিবেশ বজার রাখবে।

এএস