দুপুর গড়াতেই হঠাৎ কালো মেঘে ঢেকে গেল রাজধানীর আকাশ। ঘণ্টাখানেক হলো থেমে থেমে বৃষ্টি। এরপরই যেন আকাশ ভেঙে পড়ল জমিনে। পুরো রাজধানীজুড়ে নামল অঝোর ধারা। স্বস্তির বৃষ্টিতে নিমেষেই উবে গেল বৈশাখীর তাপদাহের তেজ। বেলা পৌনে তিনটার দিকে রাজধানী জুড়ে শুরু হয় মুষলধারে বর্ষণ। স্থায়ী হয় প্রায় ৪০ মিনিট।
অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও আশপাশের এলাকায় বেলা দেড়টার দিকেই শুরু হয় বর্ষা। এরইমধ্যে রাজধানীর পথঘাট ঢাকা পড়েছে বর্ষার পানিতে। অনেক এলাকায় হাঁটু সমান পানিতে ঢেকে গেছে প্রধান সড়ক।
বর্ষায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক এলাকায়ই রিকসা ও সিএনজি চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে বর্ষা নামার সঙ্গে সঙ্গে রাজধানীর পথশিশুরা মেতে ওঠে আনন্দ উৎসবে। অনেক বাড়ির ছাদে তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও শিশুদের বৃষ্টির পানিতে সুখস্নানে মাততে দেখা গেছে।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
রাজধানীতে স্বস্তির বৃষ্টি
দুপুর গড়াতেই হঠাৎ কালো মেঘে ঢেকে গেল রাজধানীর আকাশ। ঘণ্টাখানেক হলো থেমে থেমে বৃষ্টি। এরপরই যেন আকাশ ভেঙে পড়ল জমিনে। পুরো রাজধানীজুড়ে নামল অঝোর ধারা। স্বস্তির বৃষ্টিতে নিমেষেই উবে গেল বৈশাখীর তাপদাহের তেজ। বেলা পৌনে তিনটার





