জেলার কিশোরগঞ্জের থানার মাগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিঠু মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।
আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। নিহত মিঠু মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিংগেরগাড়ি গ্রামের আহমেদ হোসেনের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাগুড়া ইউনিয়নের সিংগেরগাড়ি হাজীরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





