দিনাজপুরের হাকিমপুরে হিলি চারমাথা মোড় হিলি লায়ন্স হাসপাতালটি সিলগালা করে দিয়েছেনে ভ্রাম্যমান আদালত। এ সময় হসপিটালটির পরিচালক ‘ভুয়া’ চিকিৎসক তাফহিমুল হুসাইনসহ ১৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এব্যাপারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম জানান, কোনো ধরনের বৈধতা না থাকায় হসপিটালটি ও ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মকলেসুর রহমান ‘ভুয়া’ ডাক্তার আটক ও হসপিটালটি সিলগালা করার বিষয়টি নিশ্চিত করেছেন।