বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, রোজা মানুষের মানবিক গুণাবলী জাগ্রত ও পরিশুদ্ধ করে। পবিত্র রমজান মাসে রোজা পালনের মাধ্যমে মানুষ শুদ্ধতম হয়।
পবিত্র মাহে রমজান ১৪৩৭ উপলক্ষে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ১৬ জুন ক্লাবের নিজস্ব মিলনায়তনে আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সকলকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত।
ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক নাছিরউল্লাহ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন, গাজীপুর জজ কোর্টের এপিপি এড. আতাউর রহমান আকাশ, ক্লাবের উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান, এম. মহিউদ্দিন শরীফি ও কবি আবু নাসির খান তপন।
আলোচনা শেষে ক্লাবের সহ সভাপতি সদ্য প্রয়াত গিয়াসউদ্দিনের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
এআই





