রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী খান বিজয়ী হয়েছেন। শনিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা নাজিমউদ্দিন বেসরকারি ফল ঘোষণা করেন।

বিজয়ী প্রার্থী জাফর আলী ভোট পেয়েছেন তিন হাজার ৭৯৮ টি। আর ওমর আলী পেয়েছেন এক হাজার ৭৬৮টি ভোট। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। তিনি ভোট পেয়েছেন দুই হাজার ২২৭ টি। বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ১৭৭ জন

নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে এটাই প্রথম ভোট। আজ শনিবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ আঞ্চলিক কোনো রাজনৈতিক দল মেয়র পদে প্রার্থী দেয়নি।

নাজিব