প্রতিরক্ষা খাতে নতুন বাজেটে ১৮ হাজার ৩৭৭ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যা ২০১৪-১৫ অর্থবছরের চাইতে ৬১৪ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এ তথ্য উপস্থাপন করেন তিনি।

আগের অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ্দ রাখা হয়েছিল ১৭ হাজার ৭৬৩ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে এই মন্ত্রণালয় খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৪৫৬ কোটি টাকা।

এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে বরাদ্দ ২০১৪-১৫ অর্থবছরের চাইতে এক কোটি টাকা কমিয়ে করা হয়েছে ২১ কোটি টাকা।

কেএইচ