নওগাঁ শহরের পারনওগাঁ এলাকা থেকে ২৮টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে এ পেট্রোলবোমাগুলো উদ্ধার করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামসুল আলম গণমাধ্যমকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পারনওগাঁ মহল্লার মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ২৮টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, পেট্রোল বোমাগুলো থানায় নিয়ে ধ্বংস করা হবে।
এমআর





