ভোরার চরফ্যাসন উপজেলার শশীভূষণে ট্রাকের চাপায় মোঃ ফকরুল (৩০) নামের এক যুবক নিহত এবং শাহজাহান (৬০) ও সরোয়াার (২৫) নামের দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার(২১জুন)বিকেলে শশীভূষণ থানার পশ্চিম পাশে দক্ষিণ আইচা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফকরুল চর আইচা গ্রামের মৃত ইউনুস সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফখরুল, শাহজাহান ও সরোয়ার চরফ্যাসন থেকে মাছের পোনা নিয়ে ভ্যানে করে দক্ষিণ আইচা যাচ্ছিলেন। শশীভূষণ থানার পশ্চিম পাশে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফখরুলকে মৃত ঘোষণা করেন।
শাহজাহান ও সরোয়াার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে প্রেরণ করা হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি)মো, মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শাহীন/জেড





