ঝিনাইদহের কালীগঞ্জে অন্ধদের মাঝে সাদাছড়ি ও কালোচশমা, প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার এবং গরবী মেধাবী শিক্ষার্থীদের অর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে এগুলো বিতরন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে এগুলো বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, শাহনাজ পারভীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক প্রমুখ।

অনুষ্ঠানে ৫জন প্রতিবন্ধির মাঝে ৫টি হুইল চেয়ার, ৪০জন অন্ধের হাতে সাদাছড়ি ও কালো চশমা এবং ১২জন গরীব মেধাবী শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

এমবিএইচ