আগামী তিন মাসের মধ্যে খাগড়াছড়ি জেলা জঙ্গী, সন্ত্রাস ও মাদকমুক্ত মুক্ত হিসেবে দেখতে চান পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) এ কে এম শহিদুল হক বিপিএম, পিপিএম। সম্প্রতি খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কমিউনিটি পুলিশের লক্ষ্য জনগণের সাথে পুলিশের সেতু বন্ধন। এই সেতু বন্ধনের ফলে জনগণের মাঝে পুলিশ ভীতি অনেকটা কমে গেছে। সমাজের সমস্যা সমাধানের জন্যই পুলিশিং কমিটি।
এসময় তিনি কমিউনিটি পুলিশদের উদ্যেশ্যে আরো বলেন, জনগণের সহযোগিতার মাধ্যমে জঙ্গীবাদ নিমূলসহ মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে। মাদকাসক্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জঙ্গী-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ কঠোর হলে পুলিশ পাশে থাকবে। সমাজ বিরোধী, জন বিরোধিদের নির্মূল করতে হবে। তিনি আরো বলেন, পুলিশ জনগণের ক্ষমতা ও আইনের ক্ষমতাকে এক করে কাজ করতে চায়।
এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে আইজিকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা পুলিশ। তাঁরই আগমনে খাগড়াছড়ি জেলা কে সাজানো হয়েছিলো বর্ণিল সাজে। সমাবেশে কমিউনিটি পুলিশ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: মজিদ আলী বিপিএম (সেবা) এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী,
আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম, খাগড়াছড়ি সদর পৌরসভার মেয়র রফিকুল আলম, পরিবহন পুলিশ কমিউনিটির প্রতিনিধি এস.এম শফি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন, স্কুল পুলিশিং প্রতিনিধি শিক্ষিকা শ্রীলা তালুকদার, ব্যবসায়ী পুলিশিং কমিটির প্রতিনিধি সুদর্শন দত্ত, হেডম্যান প্রতিনিধি উপজেলা ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা প্রমুখ।
আবু বকর/নাজিব





